যে ঘুমিয়ে আছে 

ডেকে নাও তাকে 

জীবনের বাঁকে 

যে টানে গড়িয়ে গেছে 

কালিকের রথ 

সভ্যতার ভূমি বেয়ে 

চলে গেছে  বিশ্বাসের  কাছে 

যে বিশ্বাসে 

মানুষ মানুষকে মানুষ 

বলে জানে 

জীবনকে মানে 

আকাশের মতো সেই 

নিবিড় নীলিমায় 

চাঁদ ওঠে 

নগ্ন রাত্রিকে পরায় 

আলোর মুকুট 

কালিকের রথ এসে থামে 

দুনিয়ার আল্লাহ ভগবান হয়ে 

একই রশি তে দেন টান 

মিলে যায় রাত আর দিন 

চারপাশে খুশি , আনন্দ ,আর সব 

আলোর প্রদীপে বলে 

আজও উৎসব |